শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

করোনা সহায়তায় ‘দ্রুত কাজ’ করছেন বাইডেন

নিউজ ডেস্ক :: প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি কংগ্রেসের মাধ্যমে, এমনকি রিপাবলিকান দলের সমর্থন ছাড়াই নতুন একটি বড় অংকের আর্থিক সহায়তা প্যাকেজ পাশে ‘দ্রুত কাজ’ করে যাচ্ছেন। কারণ অনেক আমেরিকান ‘ব্রেকিং পয়েন্টের’ কাছে চলে যাচ্ছেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউসে এক ভাষণে বাইডেন বলেন, ‘আমি এই দেশে অনেক কষ্ট দেখছি। মহামারীর কারণে দেশে বহু লোক বেকার হয়ে পড়েছেন এবং এতে অনেক লোককে ক্ষুধার্থ থাকতে হচ্ছে।’

‘আমি বিশ্বাস করি আমেরিকার জনগণ এই মুহূর্তে সাহায্যের জন্য তাদের সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সুতরাং আমি কাজ করে যাচ্ছি, এ ব্যাপারে আমি দ্রুত কাজ করছি।’

বাইডেন বলেন, ‘তিনি ১.৯ ট্রিলিয়ন ডলারের এ প্যাকেজের জন্য দ্বিপাক্ষিক সমর্থন চান। আর এই প্যাকেজের আওতায় জাতীয়ভাবে করোনাভাইরাস ভ্যাকসিন দেয়ার লড়াইয়ে এবং আমেরিকানদের আর্থিক সহায়তা দিতে অর্থ বরাদ্দ করা হবে। এর আওতায় উদ্দীপনার বিভিন্ন চেকের এক হাজার ৪শ’ ডলার রয়েছে।’

তবে ডেমোক্রেটিক এ নেতা বলেন, ‘তার প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশকে উদ্ধার করা। কেননা, এখানে বহু নাগরিক ‘ব্রেকিং পয়েন্টের’ কাছে পৌঁছে যাচ্ছেন।’

বাইডেন বলেন, ‘এক্ষেত্রে ‘আমি রিপাবলিকান দলের সমর্থন আশা করছি। তবে তারা এ ব্যাপারে এগিয়ে না আসলেও আমি মনেকরি আমরা তা করবো।’

তিনি বলেন, ‘আমরা এই দেশের ভোগান্তি হ্রাস করতে পারি। আমি সত্যি বিশ্বাস করি প্রকৃত সহায়তা সঠিক পথে রয়েছে।’
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: