সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীর প্রধান সড়কের দুইপার্শ্বে অবৈধভাবে ব্যবসায়ীক পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সামিউল ইসলাম।

অভিযানকালে ফুলবাড়ী পৌরশহরের প্রধান সড়কের নিউ জনতা ফোম পর্দা ঘর এন্ড বেড শপ এর স্বত্বাধিকারী মো. ইমরান হোসেনকে পাঁচ হাজার টাকা এবং একই এলাকার হাজী বেড শপ এন্ড ফোম স্টোর এর স্বত্বাধিকারী মো. মহসিন আলীকে দন্ডবিধি ১৯৬০ এর ২৯১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সামিউল ইসলাম বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন যেকোন অবৈধ দখল কোনোভাবেই সহ্য করা হবে না। সড়ককে দখলমুক্ত রাখতে এবং জনদুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে। প্রথম পর্যায়ে সতর্কতামূলকভাবে অর্থদন্ড প্রদান করা হচ্ছে। আগামীতে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তখন কঠোন আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: