বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

মেক্সিকোয় সংক্রমণ কমলেও এখনো ঊর্ধ্বমুখী প্রাণহানি

নিউজ ডেস্ক :: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় গত দুদিনে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। তবে থামানো যাচ্ছে না ঊর্ধ্বমুখী প্রাণহানি। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন। একইসাথে সংক্রমণের তুলনায় অনেকটা পিছিয়ে সুস্থতার হার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৩৬ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৫৩১ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৭৩১ জনে ঠেকেছে।

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৫৮০ জন।

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ পেরলো। যা থেকে রেহাই মিলেনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও। গত ২৫ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়।

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।

বিশ্বে বাংলাদেশ সময় আজ সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৪ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৩ লাখ ১৯ হাজার ৩৫৪ জন মানুষ।

একই সময়ে প্রাণ গেছে আরও ৮ হাজার ১৯০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ কোটি ৯০ লাখের কাছাকাছি।
এআই/ এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: