মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম
নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর

ব্রাজিলে মৃত্যুর মিছিলে আরও ১৩শ’ ভুক্তভোগী

নিউজ ডেস্ক :: স্বাভাবিক জীবনযাত্রায় এখন পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি নেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। নতুন করে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্তের পাশাপাশি প্রাণহানি ঘটেছে ১৩শ’ জনের। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। তবে পিছিয়ে রয়েছে সুস্থতা।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ২ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৪০ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৫৮৮ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৮৫ লাখ ২৩ হাজার ৪৬২ জন রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৭৫ হাজার ৮১৭ জন।

গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির প্রধানকেন্দ্রে পরিণত হয়। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ২০ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে কলম্বিয়ায় করোনাক্রান্ত রোগী আজ ২১ লাখ ৬৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৫০৭ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৫৬৬ জনের।

পেরুতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯১ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ৪২ হাজার ৪৬৭ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৬ লাখ ৫৮ হাজারের বেশি। এখন পর্যন্ত ১৯ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: