শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

চরজব্বার থানা এলাকায় গরীব দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরের চরজব্বার থানা এলাকায় গরীব অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।

এছাড়াও তিনি চরজব্বার থানার অফিসার-ফোর্সের রোলকল গ্রহণের মাধ্যমে খোঁজ খবর নেন এবং করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সর্ম্পকে সচেতন থাকার নির্দেশনা দেন। এসময় পৃলিশ সুপার চরজব্বার থানার অফিসার-ফোর্স সকলের মাঝে পিপিই, চশমা, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, পানি, সিভিট, ওর-স্যালাইন, জিংক ও শক্তিশালী চল্লিশ হাজার ক্যালরি সমৃদ্ধ ক্যালসিয়াম ট্যাবলেট ডি-রাইস ওষুধসহ যাবতীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন থানা কম্পাউন্ড,ব্যারাক,কোয়ার্টার,মেস,অফিস ইত্যাদি পরিস্কার পরিছন্নতার ব্যাপারে চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিনকে দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গায় থেকে আরো কঠোর সতর্কতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।

চরজব্বার থানা এলাকায় গরীব অসহায় দুস্থদের পাশাপাশি মধ্যবিত্ত ও প্রবাসীর পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন।যারা লোক লজ্জায় কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারেনি এধরনের পরিবারগুলোকে খাদ্য পৌঁছে দেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: