রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক :: সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

আজ বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি জানিয়েছেন, হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী আরামকো তেল স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি জানান, কুদস-২ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান জেনারেল সারিয়ি।

২০১৫ সালে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। জবাবে আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জেনারেল সারিয়ি আরো জানিয়েছেন, ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। এ হামলাও নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং ড্রোন তার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান তিনি।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: