শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

রোজায় আসিফ, শুভ ও ইমরানের ইসলামিক গান

চলছে পবিত্র রমজা মাস। মুসলমানদের কাছে এ মাসের তাৎপর্য অনেক। মহিমান্বিত এ মাসকে ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এ মাসে বেশ কয়েকটি ইসলামিক গান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সব শিল্পী। এদের মধ্যে আছেন আসিফ আকবর, কাজী শুভ ও ইমরান মাহমুদুল।

ইতোমধ্যে এসেছে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুর ও গায়কিতে ‘আজানের ঐ পবিত্র সুর’ এবং লুৎফর হাসানের কথা-সুরে ও আসিফ আকবরের কণ্ঠে ‘পথ দেখাও হে প্রভু’ গানের ভিডিও।

শিগগিরই আসবে কাজী শুভর কণ্ঠে ‘আল্লাহ আল্লাহ বলো’। গানটির কথা ও সুর করেছেন বিচ্ছেদী পলাশ। এছাড়া মোহাম্মদ মিলন গেয়েছেন ‘তুমি রহমান’ । মামুন আফনান রুমীর কথামালায় এতে সুরারোপ করেছেন মিলন নিজেই।

প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, শিগগিরই বাকি গানগুলো পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এর পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: