বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

রানীশংকৈলে সঙ্গীত শিল্পী নজুর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে

( ঠাকুরগাঁও) প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত নাজমুল হক নজুর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। তিনি রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের কার্যকরি পরিষদের সদস্য ছিলেন। এ উপলক্ষে ১৩ মার্চ শনিবার রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের আয়োজনে সাবেক সংসদ ইয়াসীন আলীর সভাপতিত্বে সংগীত বিদ্যালয়ে শোক ও স্মরণসভায় উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, আ’লী সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন , পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, পৌর আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ।

এছাড়াও প্রভাষক বেনু বসাক, শেফাউল আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, অনিল বসাক,আব্দুল খালেক,উদয় শর্মা সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক- রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সঞ্চালনা করেন প্রভাষক ও আ’লীগ নেতা প্রশান্ত কুমার বসাক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: