মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

নোয়াখালী জেলা প্রজন্ম ৭১ এর উদ্যেগে ইফতার বিতরণ

নোয়াখালী থেকে নজরুল ইসলাম পাটোয়ারী : নোয়াখালী জেলা প্রজন্ম ৭১ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান এর পরামর্শক্রমে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে। নোয়াখালী জেলা শহর মাইজদী বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ করা হয়।

নোয়াখালী জেলা প্রজন্ম ৭১ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের তত্ত্বাবধানে ইফতার বিতরণ করা হয়। প্রজন্ম ৭১ নোয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনাজ পাটোয়ারী মঞ্জু উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয় ।

স্বাধীনতার স্বপক্ষে কাজ করা এবং তরুণ প্রজন্মেকে উজ্জীবিত করতে প্রজন্ম ৭১ এর এমন আয়োজন। এই দুর্যোগ মুহুর্তে দলমত নির্বিশেষে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার আহ্বান করেন নোয়াখালী জেলা প্রজন্ম ৭১ এর নেতৃবৃন্দ।

ইফতার বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণত সম্পাদক আবু হাসান মোঃ নোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ স্বপন, নোয়াখালী জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী জেলা প্রজন্ম ৭১ এর আহ্বায়ক সালেহ উদ্দিন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: