বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

সাধারণ ছুটির মেয়াদ ঈদ পর্যন্ত বাড়তে পারে

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র চারটি কর্মদিবসের জন্য অফিসগুলো না খুলে সাধারণ ছুটির মেয়াদ আসন্ন ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বর্ধিত হতে পারে।

যোগাযোগ করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাইনি। প্রধানমন্ত্রী ছুটি বিষয়ে যদি সিদ্ধান্ত দেন, তাহলে ঈদ পরবর্তী সময় নিয়েই সিদ্ধান্ত নিবেন।’

‘তবে বর্তমান সিমটম (লক্ষণ/উপসর্গ) বা যে অবস্থা, সবকিছু মিলিয়ে তো আমার মনে হয় ছুটি বাড়বে,’ যোগ করেন প্রতিমন্ত্রী।

ছুটির বিষয়ে কবে নাগাদ সরকারের সিদ্ধান্ত জানানো হতে পারে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কাল (১৩ মে)-পরশুর (১৪ মে) মধ্যে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসাবে চারদিনের জন্য অফিস খুলে আরো সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২ মে এবং ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসসমূহ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক ধাপে ১৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জন শনাক্ত হওয়ায় প্রাণঘাতী এ ভাইরাসে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। আরো ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ছয় হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার পাঁচজন, নারায়ণগঞ্জ ও নরসিংদীর একজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন।

এ ছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট তিন হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: