মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি :: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে প্রান্তিক জনপদের অধিবাসীদের অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা গড়তে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আজ বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন এবং পোগলদিঘা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পল পরিদর্শনকালে সমবেত জনতার উদ্দেশে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: