শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক :: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নজিবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। সোমবার (২৬ জুলাই) ভোররাতে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

খবির উদ্দিন জানান, গত কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ আসে। এরপর তিনি এত দিন চিকিৎসাধীন ছিলেন। সকালে বিশ্ববিদ্যালয়ে তার জানাযা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে দাফন করা হয়।

ড. নজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ২১ বছর যাবত শিক্ষকতা করে আসছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে সেনওয়ালী এলাকায় বসবাস করতেন।

কেএফ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: