শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গুরুদাসপুরে পিকআপ ভ্যান উল্টে ৫ জন নিহত

নাটোর প্রতিনিধি :: নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

ইউএনও জানান, ঢাকায় যাওয়ার জন‌্য পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি অন‌্য একটা যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: