রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত ৩৩ জন

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ জেলায় গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকজাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩৩ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ ও নওগাঁ মেডক্যাল কলেজ পিসিআর ল্যাব, নওগাঁ ও বিভিন্ন উপজেলা হাসপাতালে এ্যন্টিজেন এবং মান্দ্ধাসঢ়; ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বীন এক্সপার্ট প্রক্রিয়ায় মোট ২৯৬ টি নমুনা পরীক্ষা করে এই ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৪ শতাংশ।

উপজেলাভিত্তিক আক্রান্তের পরিমান হচ্ছে সদর উপজেলায় ১৯ জন, রানীনগর উপজেলায়
৪ জন, মান্দা উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ৩
জন, সাপাহার উপজেলয় ৩ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট
করোনা আক্রান্ত রোগির সংখ্যা হলো ৬ হাজার ১ শ ১১ জন।

এ সময় সুস্থ্য হয়েছেন ৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৫শ ১১ জন। সে হিসেবে বর্তমানে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন ৬শ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতাল আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ১৬ জন এবং বাঁকীরা স্ব স্ব বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

এই ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৯৪ জনকে এবং এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয় ৩৫ হাজার ৩৭ জনকে। এ সময় নতুন করে ছাড়পত্র পেয়েছেন ১২৬ জন এবং সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৯শ ৭৭ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ২ হাজার ৬০ জন। সূত্রমতে এই ২৪ ঘন্টায় জেলায় কেউ মৃত্যুবরন করেন নি। উল্লেখ্য এ পর্যন্ত মোট মৃত্যুবরন করেছেন ১২৫ ব্যক্তি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: