শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁয় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের গাঁংজোয়ার এলাকায় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৬ টার দিকে নওগাঁ সদরের গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন (৪৫) কে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা দাবি করেছেন, রবিবার বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল।

বিকেল ৫টার দিকে তিনি গ্রামের মোড়ের দোকানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যান। এ সময় বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন ফুসলিয়ে তাঁর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। বিষয়টি জানাজানি হলে তিনি বুধবার সকালে গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বানু মৌখিক অভিযোগ করলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সদর থানায় জানায়। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির স্বজনদের দাবি,নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। এজহার সম্পন্ন হলে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে গত কাল বৃহস্পতিবার আদালতে নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: