রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল উদ্ধার গ্রেফতার- ১

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়েম খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নয়ন ইসলাম (২৮) নামের এক চাল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কালিকাপুর ইউপির মদনডাঙ্গা ও শলিয়া-তারানগর খেয়াঘাট নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় আত্রাই থানা পুলিশ চালগুলো উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মদনডাঙ্গা গ্রামের আব্দুল জব্বার ওরফে জফেরের ছেলে নয়ন ইসলাম (২৮) এবং বাউল্লাপাড়া গ্রামের মৃত আলমের ছেলে আব্দুস সোবহান প্রামাণিক (৪০) গত মঙ্গলবার ওই ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণকৃত চাল সুবিধাভোগিদের নিকট থেকে স্বল্প মূল্যে ক্রয় করেন।

এসব চাল ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলেও তারা উচ্চ মূল্যের আশায় এ চালগুলো ক্রয় করে গুদামজাত করেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.
ইকতেখারুল ইসলামের নির্দেশে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক আত্রাই থানা পুলিশসহ অভিযান চালিয়ে মদনডাঙ্গা গ্রামের নয়নের বাড়ি হতে ৩০ কেজি করে ৩৩ বস্তা চাল এবং ১২ টি খালি বস্তা উদ্ধার করেন।

এ সময় পুলিশ নয়নকে গ্রেফতার করে। অপর দিকে একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম থানা পুলিশসহ অভিযান চালিয়ে শলিয়া-তারানগর খেয়াঘাট থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করেন। এসময় পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গ্রাম পুলিশকে টের পেয়ে ঘটনার স্থল থেকে বাউল্যা পাড়া গ্রমের পিতামৃত আলম প্রামানিক এর পুত্র মোঃ আব্দুস সোবহান(৪০) চালব্যবসায়ী ১৪ বস্তা চাউল রেখে সটকে পড়ে।

পরে আত্রাই থানা পুলিশ ঘটনার স্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় (বস্তা বন্দি) ১৪ বস্তা চাল উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক বাদি হয়ে আত্রাই থানায় পৃথক দু’টি মামলা করেছেন। বর্তমানে জব্দকৃত চাল আত্রাই থানা হেফাজতে রয়েছে। বুধবার সকালে গ্রেফতার নয়ন ইসলামকে জেল হাজতে প্রেরন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: