শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁয় বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

নওগাঁ প্রতিনিধি :: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নওগাঁ জেলা শাখার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর মাধ্যমে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভির নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেনক, সহ-সভাপতি, দৈনিক লাখো কন্ঠের নওগাঁ প্রতিনিধি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোহনা টিভি জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, যুগ্ন-সাধারন সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, দৈনিক আমার সংবাদ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি বরুন মজুমদার, কোষাধ্যক্ষ সৃষ্টি টিভি জেলা প্রতিনিধি সুবীর কুমার দাস, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির,দৈনিক জনবাণী‘র জেলা প্রতিনিধি সজিব হোসেন, আইন উপদেষ্টা আজকের দেশ সংবাদ জেলা প্রতিনিধি তৌফিক আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় বিএমএসএফ-এর পক্ষে উপজেলা প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: