মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

নরসিংদীর শিবপুরে গণপরিবহনে যাত্রীসেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান

মোঃরাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে গণপরিবহনে যাত্রীসেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার করোনা প্রতিরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত পুলিশের একটি দল নিয়ে শিবপুর-ঢাকা সড়কের শিবপুর বাসস্ট্যান্ড, কলেজ গেইট এবং ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা মোড়সহ বিভিন্ন স্থানে গণপরিবহনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মনোহরদী পরিবহণ, রয়েল পরিবহণ, ইশাখাঁ পরিবহণসহ বিভিন্ন গণপরিবহনে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্ক করেন। এসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করা, মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চালক ও যাত্রীদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। তিনি যাতায়াতকারী পরিবহণের যাত্রীদের খোঁজ খবর নেন এবং করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সতর্ক করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা জানান, ১ জুন থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল শুরু করেছে। ফলে শিবপুরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালিত না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করা, মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চালক ও যাত্রীদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৯শত টাকা জরিমানাসহ তাদেরকে সতর্ক করে দেয়া হয়। তাছাড়া অতিরিক্ত যাত্রী যাতে না নেয় সেজন্য চালক ও সহকারীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: