শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম
১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা

বান্দরবানে ১১০ ব্রিগেড সিগন্যাল কোঃ’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান সেনা জোনে ৬ সিগন্যাল ব্যাটালিয়নের ১১০ ব্রিগেড সিগন্যাল কোঃ’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) ৬ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আজিজুর রহমান, পিএসসি, ‘র সভাপতিত্বে, ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ওয়ারেন্ট অফিসার এহসানুল হকের সঞ্চালনায় বান্দরবান সেনা জোনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড। বিশেষ অতিথি হিসেবে লেঃ কর্নেল গোলাম মর্তুজা, পিএসসি,ডেট কমান্ডার ডিজিএফআই,লেঃ কর্নেল মোঃ মকিম উদ্দিন, পিএসসি, ডেট কমান্ডার এএসইউ, কর্নেল মোঃ মঈনুল হক, এসইউপি,পিএসসি জোন কমান্ডার ও অধিনায়ক ৫ ই বেঙ্গল , ওসি ১৪৩ ফিল্ড ওর্য়াকশপ কোঃ, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স প্রতিনিধি, বান্দরবান রিজিয়নের স্টাফ অফিসার, সৈনিকগণ স্বপরিবারে উপস্থিত ছিলেন।

বান্দরবান সেনা জোন সুত্রে জানায়, ফজর এর নামাজ ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়। পরবর্তীতে দুপর দেড়টায় আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক উক্ত ইউনিটের বান্দরবান সেনানিবাসে চলমান ভূমিকা অব্যাহত রাখতে ও রিজিয়নের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরিশেষে উক্ত ইউনিট ও উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: