শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ছয়দিন পর মাদ্রাসা ছাত্রের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ছয় দিন পর হেফজ বিভাগের মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় নির্মাণাধীন রেল লাইনের পাশের একটি ঘাস ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৫ মার্চ লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে হেফজ বিভাগের ছাত্র মোঃ রাকিব হোসেন (১৩) নিখোঁজ হয়।

রাকিবের পরিবার জানান, রাকিব ও তার ছোট ভাই তাদের বাড়ি কাছেরই মাদ্রাসায় পড়াশোনা করতো। ১৫ মার্চ সকাল আটটায় তারা দুই ভাই বাড়ি থেকে নাস্তা খেয়ে মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন তার ভাই মাদ্রাসায় নেই। খবর পেয়ে রাকিবের অভিবাবকরা মাদ্রাসায় এসে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এসময় সময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার সন্মান হানির দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন। রাকিবের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে শ্রীনগর থানায় এসে ঐদিন রাতেই সাধারণ ডাইরী করেন।

আজ মার্চ রবিবার সকালে কেয়টখালী এলাকায় অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ এর ফোন দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাকিব হাঁসাড়া ইউনয়িনরে লস্করপুর চকেরবাড়ি গ্রামের মোশারফ হোসনেরে ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব বড়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আর এ ঘটরায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: