বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

সংকটে মানুষের পাশে দাঁড়ানো আ.লীগের ঐতিহ্য: কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ঐতিহ্য। দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ। জন্মলগ্ন থেকে আজ অবধি বিগত ৭০ বছর মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে মাটি ও মানুষের দল আওয়ামী লীগ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও করোনাকালে ১০০ দিন ধরে ভাসমান মানুষের জন্য খাবার বিতরণ কর্মসূচিতে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ করোনা সংকটে সারাদেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকটের শুরু থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা এক কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্যসহায়তার পাশাপাশি ১০ কোটি টাকার বেশি নগদ অর্থ প্রদান করেছেন। করোনা প্রতিরোধে চশমা, মাস্ক, পিপিই, সাবান, স্যানিটাইজার ও স্প্রে মেশিনসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। করোনাকালে দলীয় নেতাকর্মীরা নিজেদের জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এ জন্য অধিক সংখ্যক করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের ছয়জন নেতা, মন্ত্রীপরিষদ সদস্য এবং দলীয় সংসদ সদস্যসহ দেশের বিভিন্নস্তরের নেতাকর্মীরা প্রাণ হারান।

তিনি বলেন, জাতীয় জীবনের যেকোনো দুর্যোগ ও সংকটে তরুণরা এগিয়ে এসেছে। তাদের সম্মিলিত তারুণ্য অসহায় মানুষের সাহস জোগাবে।

সেতুমন্ত্রী আরও বলেন, সংকটে সাহসী ও পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। সংকটকালে মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ও মতামত নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, করছেন সমন্বয়। তার নেতৃত্বে ও সবার সহযোগিতায় এই সংকট কাটিয়ে উঠবো, ইনশাআল্লাহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: