বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

এশিয়া কাপের পর্দা উঠছে আজ

নিউজ ডেস্ক :: এশিয়া কাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ (২৭ আগস্ট)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান। এশিয়া কাপের আসর হওয়ার কথা ছিল শ্রীলংকায়। কিন্তু দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যদিও কাগজে কলমে আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকার নাম।

এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করছে ৬টি দেশ। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। ‘এ’ গ্রুপে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং।

আর ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতি গ্রুপ থেকে সেরা ২টি দলকে নিয়ে হবে সুপার ফোর। আর সুপার ফোরের সেরা ২ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

রবিবার (২৮ আগস্ট) মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর বাংলাদেশ তাদের এবারের এশিয়া কাপের মিশন শুরু করবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: