শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

তুরস্কে কয়লা খনি বিস্ফোরণে নিহত ২৫

নিউজ ডেস্ক :: তুরস্কের উত্তরাঞ্চলীয় বাতিন প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ নিহত হয়েছেন। এতে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন শ্রমিক। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

বিস্ফোণের সময় এতে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে অর্ধেক শ্রমিকই কাজ করছিলেন কয়লা খনিটির প্রায় ৩০০ মিটার গভীরে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, খনিতে আটকা পড়াদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্ধারকর্মীরা রাত থেকেই আটকা পড়াদের বের করে আনতে কাজ করে যাচ্ছে। কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়। বিস্ফোরণের ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছে তাদের ফিরে পেতে পরিবারের লোকজন সেখানে ভিড় জমিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানিয়েছেন, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিলেন। সেখানে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: