শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার গ্রুপপর্বে উত্তেজনা ছড়াবে যে ১০ হাইভোল্টেজ ম্যাচ রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নড়াইলে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের শততম আড্ডার মাইলফলকে ‘অঙ্গীকারাবদ্ধ’—সমাজ পরিবর্তনের হাতিয়ার সাহিত্য ও সংস্কৃতি: গোপালগঞ্জে অগ্নিবীণার জমকালো মিলনমেলা সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ফল জামের ১০ উপকারিতা

বিআইডব্লিউটিএ নেবে ৩৮ জন

নিউজ ডেস্ক :: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩ পদে ৩৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন যে কেউ। অনলাইনে আবেদন শুরু আজ ১৫ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৪ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী/তৎসম

পদ সংখ্যা: ১

বেতন: ১১,৩০০– ২৭,৩০০ স্কেল (১২তম গ্রেড)

পদের নাম: এসএসবি অপারেটর/ওয়ারলেস অপারেটর

পদ সংখ্যা: ১

বেতন: ১১,৩০০– ২৭,৩০০ স্কেল (১২তম গ্রেড)

পদের নাম: লস্কর

পদ সংখ্যা: ৩৬

বেতন: ৮,৫০০–২০, ৫৭০ স্কেল (১৯তম গ্রেড)

বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্য। তবে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধু বিআইডব্লিউটিএতে কর্মরতদের জন্য প্রযোজ্য)। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: ২১৫ টাকা।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শর্ত
আবেদন করার সময় ফরম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তবলী www.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ডাচ্–বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নং-৪২২–এ আবেদন ফি বাবদ বর্ণিত পদগুলোর জন্য ২১৫/- (দুই শত পনেরো) টাকা হারে (অফেরতযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আবেদনকারী নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মুঠোফোন নম্বরে যথাসময়ে এসএমএস (SMS) প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। পরীক্ষা গ্রহণের সময় (প্রযোজ্য ক্ষেত্রে) প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: