বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সদ্য প্রয়াত এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক : সদ্য প্রয়াত নন্দিত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনসহ সাধারণ মানুষ।

বুধবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে এন্ড্রু কিশোরের মরদেহ সরাসরি সিটি চার্চে নিয়ে যাওয়া হয়।

সেখানে শিল্পীর ঘনিষ্ঠজন, সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এবং রাজশাহীর মানুষরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে পাশেই থাকা খ্রিষ্টান কবরস্থানে তাকে আজ সমাহিত করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

টানা ১০ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন-ভগ্নিপতির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: