বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি তফছিরের মৃত্যুতে শোক

১১টি প্রগতীশীল ছাত্রসংগঠনের ১৮জন সাবেক ছাত্রনেতা আজ ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার এক শোকবার্তায় বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছিরের মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ও গনজাগরন মঞ্চের সংগঠক, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির আজ ১৬ জানুয়ারি রাত ১২:৩০টায় বাক্ষ্মনবাড়িয়ার সরাইল উপজেলার নিজবাড়ীতে হার্ট এ্যাটাকে মৃত্যুবরন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাবেক ছাত্রনেতা হোসাইন আহমেদ তফছির স্কুলে পড়ার সময়ে সামরিক শাসক এরশাদের  শিক্ষামন্ত্রী ‘মজিদখানের শিক্ষানীতি’র বিরুদ্ধে ছাত্রআন্দোলনের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছিলেন। সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরন মঞ্চের অন্যতম সংগঠক হিসেবে ভুমিকা রেখেছেন। তিনি আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ছিলেন, গণতন্ত্র ও সমাজপ্রগতির লড়াইয়ে ছিলেন নির্ভিক। মেহেনতী মানুষের ভাগ্যপরিবর্তন ও সমাজবদলের সংগ্রামে আপোষহীন ছিলেন। হোসাইন আহমেদ তফছিরের মৃত্যুতে আমরা আমাদের সংগ্রামের একজন সাথীকে হারালাম।

বিবৃতি দাতা ছাত্রনেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র কেন্দ্র -এর সাবেক সভাপতি মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মনির উদ্দীন পাপ্পু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: