রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উল্লাপাড়ায় আইনজীবী এ্যাড. নাহিদ সুলতানা জুথীর কম্বল বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. নাহিদ সুলতানা জুথীর নিজস্ব উদ্যোগে উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা মহল্লায় তার ডাকবাংলোয় দুস্থদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করেন। শীতার্ত দুস্থ ও অসহায় মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক এ সহায়তা প্রদান করেন তিনি।

উপজেলার ১৪ টি ইউনিয়ন সহ পৌরসভার প্রায় ৭ হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রুলা’র সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক কোষাধ্যক্ষ ও উত্তরবঙ্গ আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নাহিদ সুলতানা জুথী বলেন, ‘মানুষ মানুষের জন্য’। সকল মানুষ সুস্থ ও সুন্দর থাকুক এটাই সকলের কাম্য। আমি আপনাদেরই ঘরের মানুষ। আমিও চাই আপনারা ভালো থাকুন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি। এটা আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয়জনদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এসেছি আপনাদের দ্বারে। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস্ পরশের সহধর্মিণী জুথী আরও বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমাজ গড়ার কাজ করতে হবে সকলকে। এ সময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অশুভ শক্তি জামায়াত ও বিএনপিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান জুথী।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তার সহোদর ছোট ভাই হাসান সাঈদ কিরণ, পাবনা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সনি বিশ্বাস, উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ আলহাজ সরকার, সাবেক ছাত্রনেতা মোঃ আলিফ বিন আশরাফ সুফল প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: