সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ আদমদীঘিতে চাল মোড়কজাতকরণে পলিথিন ব্যবহার, রাইস মিল মালিককে জরিমানা শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার অন্যের হাই দেখে নিজেরও হাই ওঠে, আর চোখে পানিইবা আসে কেন ১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

সকল জল্পনা- কল্পনার পর ছেংঙ্গারচর পৌরসভার তফসিল ঘোষণা

শামীম আহম্মেদ জয় মতলব উত্তর প্রতিনিধি : গত ৩১ মে নির্বাচন কমিশন ছেংঙ্গারচর পৌরসভার তফশিল ঘোষণা করেন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোয়ন দাখিলের শেষ তারিখ ১৮জুন।  রিটার্নিং অফিসার কৃর্তক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯জুন, ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ২৫ জুন।
তফশিল ঘোষনার পর প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, মেয়র পদ প্রার্থীরা। আ’লীগের সম্ভাব্য মেয়র পদে নৌকা প্রত্যাশীরা হলো, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মাস্টার, পৌর আ’লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার, তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য শাহাআলম ছিদ্দিকী, উপজেলা আ’লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মামুদ টিটু মোল্লা, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আ’লীগ নেতা আতিকুর রহমান আতিক, আ’লীগ নেতা আলাউদ্দিন প্রধান, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ নাসির উদ্দিন মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগ নেতা ওয়াস কুরুনী খান মুকুল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: