রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা সোনার দামে বড় লাফ সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়: বিরোধীদলীয় নেতা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি : অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শ্রীবরদীর সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ। পরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আশরাফ হোসেনের নেতৃত্বে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: