রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা সোনার দামে বড় লাফ সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়: বিরোধীদলীয় নেতা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত

সঠিক ইতিহাস জানতে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখার  আহ্বান ছানুর 

শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি: ‘মুজিব: একটি জাতির রূপকার’, সিনেমাটি দেখে আবেগাপ্লুত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে নির্মিত চলচ্চিত্রটি উপভোগ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
১৬ অক্টোবর সোমবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ রূপকথা সিনেমা হলে জেলার তিনশতাধিক শ্রেণী পেশার মানুষ ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ওই চলচ্চিত্রটি দেখেন।
এসময় শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যন সাবিহা জামান শাপলা ও জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ আরো অনেকে।
ওইসময়  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ছানোয়ার হোসেন ছানু বলেন, মুক্তিযুদ্ধ, বায়ান্নর ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হলে সবারই ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করা উচিৎ। তিনি দলমত নির্বিশেষে সবাইকে এ ছবিটি দেখার জন্য আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: