বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড

জামালপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন তাই সব প্রাথমিক বিদ্যালয়গুলি সরকারীকরণ করা হয়েছে।

মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: