মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম
কলেজের পোশাকে টিকটক করলেই টিসি পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার দুই সাংবাদিক বুধবার ঢাকার মঞ্চে মনোড্রামা ‘হেলেন কেলার’ নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত?

সীমান্ত হত্যা বন্ধে হানিফ বাংলাদেশীর প্রতীকী লাশের মিছিল এখন বকশীগঞ্জে

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশীর প্রতীকী মিছিলটি এখন জামালপুরের বকশীগঞ্জে পৌঁছেছে।

বাংলাদেশ গণশক্তি পার্টির আহবায়ক হানিফ বাংলাদেশী ও তার চার সহযোগীর প্রতীকী লাশের মিছিলটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এসে পৌছায়। পরে প্রতীকী মিছিলটি পৌর শহর ঘুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় এবং সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন হানিফ বাংলাদেশী, তার সহযোগী রাজা এনইউ আহমেদ, নুরুল আজিম, হোসেন বেলাল ও আরিফ মিয়া।

এসময় তারা বর্তমান সরকারের কড়া সমালোচনা করে বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণের সীমান্তে হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভারতের বিএসএফ আমাদের দেশের মানুষকে চোর অপবাদ দিয়ে একের পর এক হত্যা করে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোন প্রতিবাদ জানানো হয়নি।

এছাড়াও মিয়ানমারের সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করলেও আমাদের সরকার কোন সন্তোষজনক জবাব দিচ্ছে না। তাই সীমান্ত হত্যা বন্ধ করতে আমরা কক্সবাজার থেকে প্রতীকী লাশের মিছিল শুরু করেছি।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি থেকে হানিফ বাংলাদেশী তার সহযোগীদের নিয়ে কক্সবাজার থেকে সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তবর্তী উপজেলা গুলোতে প্রতীকী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। যশোরের বেনাপোল সীমান্তে গিয়ে এই কার্যক্রম শেষ হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: