মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী

ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী

ইসলামপুর, (জামালপুর) প্রতিনিধি : ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এ দেশের ক্রীড়াবিদরা এখন শুধু দেশের মাটিতে নয়, বিদেশে মাটিতেও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। তারা দেশের জন্য সম্মান বয়ে আনছে।

রবিবার ১৪ এপ্রিল বিকালে জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ বারী মন্ডল মিলানায়তনে সাফ অনুর্ধ্ব ১৯ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের স্ট্রাইকার সুরমা জান্নাতের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিগত ১৫ বছরে ক্রীড়াক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে ক্রীড়াক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তা অতীতে কোন সরকার আমলে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। তিনি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের কথা সামনে রেখেই ক্রীড়াঙ্গণকে সাজাচ্ছেন।

ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আজন্ম স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আলোকেই দেশকে এগিয়ে নিচ্ছেন। পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা। মন্ত্রী সুরমা জান্নাতকে সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ, খলিলুর রহমান, সরদার জাকিউল হক প্রমূখ বক্তব্য রাখেন।

পরে সুরমা জান্নতাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য সুরমা জান্নাত ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: