বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ, ঘুরিয়ে দেওয়া হলো ৫ ফ্লাইট ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ নীতি জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু, আলোচনায় যারা মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড এফবিআইয়ের গোয়েন্দাদের হাজার হাজার সংবেদনশীল তথ্য চুরির দাবি ওয়াশিংটন-তেহরানের মধ্যে সংঘাত বন্ধ করা নিয়ে নতুন আশাবাদ

নাটোরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে নাটোরের ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। শনিবার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতি সারা বছর তার জন্মশতবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পারলে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’-এর সভাপতি অনিক ওবায়দুর ও সহসভাপতি ডা. সাইফুল ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ইন্সটিটটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল জানান, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর শতাধিক বই স্থান পেয়েছে।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের আগে জেলা প্রশাসক শাহরিয়াজ ন্যাশনাল ইন্সটিটিউট অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে ‘লাইফ’-এর উদ্যোগে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে চাদর বিতরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: