শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে দিপু ও একই এলাকার হাউস আলীর ছেলে সুবেল।

দিপু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও সুবেল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহত দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: