বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘পুরোনো কৌশল পরিহার করুন, শেখ হাসিনাকে কপি করবেন না।’ তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, দমন-পীড়ন ও আক্রমণের রাজনীতি আর গ্রহণযোগ্য হবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। কারও বক্তব্য পছন্দ না হলে পাল্টা সমাবেশ বা বক্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে হবে। নিরাপত্তার অজুহাতে সভা-সমাবেশে বাধা দেওয়া কিংবা দমন-পীড়নের সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন।

হবিগঞ্জে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করা হয়েছিল। সেই ধারা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নতুন করে কোনো স্বৈরাচারী রাজনীতির উত্থান মেনে নেওয়া হবে না এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: