সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল এসএসসি ও সমমানের ফল প্রকাশ সম্পর্কে যা জানা গেলো ‘বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে’ ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ

‘বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে’

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক, উদারপন্থী রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব অথবা মানসিকতা সেভাবেই তৈরি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আজ সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ-পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে, কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: