মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে গড়ে তুলতে চাই, এটা ছাড়া মাদক নির্মুল করা সম্ভব নয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মুল করা সম্ভব নয়। যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুল কলেজ, রাজনীতিবিদরা আছেন, সাংবাদিকরা আছেন সকলকে নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে যে প্রদক্ষেপ নিতে যাচ্ছি সেগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো।

মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁও যে পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি, সেই পদক্ষেপের ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। আমরা চাই এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন। মূল কাজ হচ্ছে প্রচার করা, যে মাদক খারাপ জিনিস এভাবে মানুষের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তিনি।

এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: