বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

৭টি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১০১ জন

জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সিভিল সার্জনের কার্যালয়, গাইবান্ধা ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদসমূহে অস্থায়ীভাবে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ৭টি শূন্য পদে ১০১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:সিভিল সার্জনের কার্যালয়, গাইবান্ধা

পদের সংখ্যা: ০৭টি

লোকবল নিয়োগ: ১০১ জন

পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ০৪টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান

পদসংখ্যা: ০১টি

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ০৫ টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০২টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৮৭টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ০১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট

পদসংখ্যা: ০১টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: গাইবান্ধা

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং ৭ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৪


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: