শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

বগুড়ায় ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে নারীর মৃত্যু

বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে ওয়াহেদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি পুলিশ লাইন্স বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, আকস্মিক ঝড়ের সময় বাড়ির সামনে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এসময় প্রচণ্ড বাতাসে ইউক্যালিপটাস গাছের একটি ডাল তার মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: