রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

ভোলার ঐতিহ্যবাহি পৌর মহা-শ্মশান কমিটি গঠন

ঐতিহ্যবাহী ভোলা পৌর মহা-শ্মশানের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টম্বর) সন্ধ্যায় চরনোয়াবাদ শ্রী শ্রী কালি মাতার মন্দিরে এ কমিটি গঠন করা হয়।

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মৌখিক সমর্থনে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কমল বৈদ্যকে সভাপতি, তাপস কর্মকারকে সাধারণ সম্পাদক এবং প্রান কৃষ্ণ দে কে কোষাধ্যক্ষ করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন।

ভোলা শ্মশানের উন্নয়ন, নিরাপত্তা ও আধুনিকায়ন করতে ভুমিকা পালন করবে নতুন এ কমিটি।

এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে, অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, দিলিপ বৈদ্য, বাবুল সাহা, বিকাশ মজুমদার, দুলাল বর্নিক, শিবু কর্মকার, ক্ষিতিষ রায়, অনুজ কুমার বৈদ্য, অসিম কুমার মিশ্র, সমির দাস, অবিনাশ নন্দি, মিন্টু কর্মকার, পরিহাস দত্ত, সুশিল চন্দ্র দে, রবিশ্বর হাওলাদার, তপন সরকার, গোপাল সাহা, ননী সিকদার, বিধান ঘোষ।

কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় ভোলা শহরের বিভিন্ন মন্দির, পূজা উদযাপন পরিষদ এবং সনাতন ধর্মালম্বী ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন। ১৪৯ তম বছর আগে ভোলা পৌর শ্মশান প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রায় ৪ হাজারের অধিক সমাধি রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: