রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

ধর্ষণের চেষ্টায় যুবকের পুরুষাঙ্গ কর্তন, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধিঃ  বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে, গভীর রাতে ধর্ষণের চেষ্টা কালে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে দিয়েছেন এক নারী। অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয়, পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সানুহার গ্রামের মোঃ মোজাম্মেল আকনের পুত্র শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালীর পুত্র মামুন বালী (৩৫) শুক্রবার রাত ৩ টায় সানুহার বাস স্ট্যান্ড সংলগ্ন মাওলানা আঃ মজিদ ফারুকীর ভাড়াটিয়ার বাসায় হানা দিয়ে দরজা ধাক্কাধাক্কি
করে, এ সময় ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে ধারালো বটি নিয়ে ওথ পেতে থাকে। এ সময় বখাটে শাওন তার ঐ নারীকে শ্লীলতাহানির চেষ্টা করলে নারী তার সম্মান বাচাতে বটি দিয়ে কোপ দেয় এতে বখাটে  যুবকের পুরুষাঙ্গের অধিকাংশ জায়গায় কেটে রক্তাক্ত জখম হয়। পরে ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। এ বিষয়ে বাড়িওয়ালার ভায়ড়া ছেলে বজলুর রহমান জানান, অভিযুক্ত শাওন ও মামুন এলাকায়
চিহ্নিত মাদক ব্যবসায়ী, ও নারী লোভী হিসাবে চিহ্নিত। অভিযুক্ত শাওনকে একাধিকবার চুরির অপরাধে গণধোলাই দিয়েছিল এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শাওন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন ।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত শাওন কে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: