রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
পরিকল্পিতভাবে সাবেক এমপি দেশ বরেণ্য আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাঈদী।
(২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর সদরের নামাজপুর নেছারিয়া সিনিয়র মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
মাসুদ সাঈদী, খুনি হাসিনা চেয়েছিল দেশে থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করে দিতে। তাই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামায়াতকে নিষিদ্ধ করার ৪ দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করেছেন।
তিনি আরোও বলেন, টাকা পয়সা ইনকাম আর চেয়ার দখল জামায়াতে ইসলামের উদ্দেশ্য নয়।
পিরোজপুরের শংকরপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন সভাপতি মো. মনির হোসেন খানের সভাপতিত্বে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জিয়ানগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। সভায় সাঈদী হত্যার বিচার দাবি করা হয়।