সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

ব্রিটিশদের লুণ্ঠনের ইতিহাস লিখে সাহিত্য আকাদেমি পুরস্কার শশী থারুর

উপমহাদেশে ব্রিটিশদের অত্যাচার ও লুণ্ঠনের ইতিহাস লিখে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

হিন্দুস্তান টাইমস জানায়,  ‘দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া’ বইয়ের জন্য এ বছরের সাহিত অ্যাকাদেমি পুরস্কার দেয়া হয় শশী থারুরকে।

বুধবার এক বিবৃতিতে এ খবর জানায় অ্যাকাদেমি কর্তৃপক্ষ। তারা জানায়, এবার ইংরেজি ভাষায় নন ফিকশন সাহিত্য বিভাগে থারুরের বইটি নির্বাচিত হয়েছে।

২০১৬ সালে প্রকাশিত বইটিতে ভারতে ব্রিটিশ শাসনের প্রভাব এবং উপনিবেশ স্থাপনের মাধ্যমে নানাভাবে সম্পদ লুণ্ঠনের বিশদ আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই পাঠক ও সমালোচক মহলে বিপুল সাড়া জাগিয়েছে বইটি।

এ বছর সাতটি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, ছয়টি ছোটগল্প সংকলন, তিনটি প্রবন্ধ সংগ্রহ এবং নন ফিকশন, আত্মজীবনী ও জীবনী বিভাগ থেকে একটি করে বইকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়।

আগামী বছরের ফেব্রুয়ারিতে সাহিত্য অ্যাদেডেমির সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেয়া হবে ক্রেস্ট, একটি শাল ও এক লাখ রুপি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: