সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মোঃ রাসেল মিয়া, নরসিংদীপ্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। আজ বৃহস্পতিবার(২৭ আগস্ট) সকালে রায়পুরা পৌরসভার তাতাকান্দা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার হোসেন তাতাকান্দা মহল্লার হিরন মিয়ার ছেলে। আহতরা হলেন-শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরন মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদেরকে রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা মহল্লার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় উত্তেজনা বিরাজ করছিল।

এই জেরে আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অবস্থায় হিরন ও শাকিল নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: