শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

গাজীপুরে নারীর বস্তাবন্দি মরদেহ মিললো সেফটি ট্যাংকে

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি বাসার সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ৩০ আগস্ট ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। তার পরনে ছিল খয়েরি রঙের সালোয়ার।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকার আনোয়ার হোসেনের বাড়ির সেপটির ট্যাংকে থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এ সময় স্থানীয়রা সেপটির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে বস্তা দেখতে পায়। পরে তাদের সন্দেহ হলে থানায় খবর দেয়। খবর পেয়ে ভোরে সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৫/৭ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই সেফটি ট্যাংকে ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: