বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম
বীরগঞ্জে দেশি পটল চাষে সফল কৃষক আব্দুর রহিম ৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প

ওআইসির নিন্দা সুইডেনে কোরআন পোড়ানোয়

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের মালমো শহরে মুসলমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআনের কপি পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি)।

এক বিবৃতিতে ওআইসি এ কাজকে উসকানিমূলক আচরণ হিসেবে বর্ণনা করেছে। শুক্রবার সকালে ডানপন্থি উগ্রবাদীরা শহরটিতে কোরআনের কপি পোড়ায়। খবর-ইয়েনি শাফাকের।

স্থানীয় একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মালমোর একটি পাবলিক স্কয়ারে তিন উগ্র খৃষ্টান কোরআনের একটি কপিতে লাথি মেরে অসাম্মান জানায়।

এর প্রতিবাদে প্রায় ৩০০ মানুষ একটি বিক্ষোভে অংশ নেয়। সেখান থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কোরআন পোড়ানোর ওই ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তবে তার সমর্থকরা এরপরও কোরআন পোড়ানোর ঘটনায় অংশ নেয়।

রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল।

তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তার সাজা হয়।

এদিকে, ওআইসির ইসলাম বিদ্বেষী অবজারভেটরি বডি সারা বিশ্বে এমন ইলমামফোবিয়া ঘটনা পর্যবেক্ষণ করছে। কোরআন পোড়ানো ঘটনায় সুইডিশ কর্তৃপক্ষের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ওআইসি।

বিবৃতিতে অবজারভেটরির পক্ষ থেকে সুইডেনের মুসলিমদের সংযম ও সংঘাত এড়ানোর আহ্বান জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: