সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায়। দক্ষিণ আমেরিকার দেশ দেশটিতে কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলার বিপর্যয় নিয়ে নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে দেশটিকে সাহায্য করার জন্য ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়টি পরিষ্কার করে বলেননি তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম! আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়! এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে কোনো সরকারি প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এদিকে ভূমিকম্পে ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। দেশটিতে স্কুল ও রেল সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: