শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

সন্ত্রাস কবলিত উস্থি ইউনিয়ন সংলগ্ন এলাকাঃ মামলা করে বাদিপক্ষ ঘর ছাড়া

উপজেলা প্রতিনিধি : গফরগাঁও পাগলা থানাধিন উস্থি ইউনিয়ন এলাকায় প্রতিনিয়ত ঘটেছে চুরি ডাকাতি ছিনতাই দখল লুটপাট মাদককারবারি মারামারিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড । এইসবের প্রতিকারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হওয়ায় অপরাধীরা দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ চরম আতংকে দিন কাটাচ্ছে। অপরাধীদের ভয়ে অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

জানাগেছে, কোন অপরাধ সংঘঠিত হলে ভোক্তভোগিরা থানায় অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নিতে টালবাহানা করা হচ্ছে। অন্যদিকে সন্ত্রাসিরা বাদীপক্ষকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করছে। আবার অভিযোগ হওয়ার সাথে সাথে সন্ত্রাসীদের পালনকারী কিছু প্রভাবশালী চিহ্নিত ব্যাক্তি তাদের বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করে । এই অপরাধীরা যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের নাম ভাংগীয়ে সন্ত্রাসী কমকান্ড চালায়।

সম্প্রতি এলাকায় ভয়াবহ এক ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটেছে। এই বিষয়ে পাগলা থানায় একটি মামলা এজাহারভুক্ত করা হয়েছে। যাহার নং ১২/১১৯ তারিখ ২৯/১০/০২৪। অভিযোগ মতে সন্ধ্যায় বাদী মোঃ জাহিদুল ইসলাম গন্ডপাড়া গ্রামের শওকত মাষ্টারের বাড়ি থেকে অটোরিক্সায় কিশোরগঞ্জের যাবার পথে চিহ্নিত সন্ত্রাসী রিপন, তপন, দর্পন, সাজ্জাদসহ বেশ কয়েকজন সন্ত্রাসী বাওটা্র পুলের কাছে ইটখলার সামনে তাকে মারধর করে এবং ৫২ হাজার নগদ টাকা ও ২১ হাজার টাকা দামের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এবিষয়ে পাগলা থানা ও স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে একটি অভিযোগ দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটানাস্থলে পুলিশ ও সাংবাদিকরা এসে তার সত্যতা খুঁজে পায়। পুলিশ অজানা কারনে সন্ত্রাসীদের গ্ৰেফতার না করে মামলাটির চার্জসীট আদালতে প্রেরণ করেছে।

এদিকে মালালা হবার পরও আসামীরা গ্ৰেফতার না হওয়ায় তারা বাদীর আত্মীয়স্বজনকে নানানভাবে হুমকি ও ভয়ভীতি প্রর্দশন করছে । বর্তমানে এদের ভয়ে বাদীর আত্বাীয় স্বজণ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে এর আগেও অসংখ্য অপরাধের তথ্য থাকলেও কেউ মুখ খোলে সাহস পাচ্ছেনা ।

এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ও নিউজ হওয়ায় তারা বাদীর পরিবার পরিজনদের বাড়িতে যাতায়াত নিষেধ করে দিয়েছে এবং জমিজামা চাষাবাদে বাধাগ্ৰস্ত করছে। তাছাড়াও সন্ত্রাসী ও তাদের গডফাদাররাবাদীপক্ষের লোকজনকে মেরে টুকরো টূকরো করে ফেলার হুমকীর দিয়ে বেড়াচ্ছ। এতো কিছুর পর শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ অথবা সেনাবাহিনী এইসব চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা গ্ৰহন করছেনা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: