বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

‘ঘুষ নিলে পুলিশের চাকরি থাকবে না’

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল। মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা বিষয় এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ড. মো. নাজমুল করিম খান বলেন, থানায় গিয়ে আইনি সহযোগিতা পেতে কেউ হয়রানির শিকার হলে বা পুলিশ ঘুষ দাবি করলে আমাকে জানাবেন, এক টাকা ঘুষ নিলেও ওই পুলিশের চাকরি থাকবে না।

পুলিশ কমিশনার মাদকের ব্যাপারে জিরো টলারেন্সনীতি ঘোষণা করে বলেন, মাদকমুক্ত, যানজটমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও ছিনতাইকারীমুক্ত একটা সুন্দর নগরী উপহার দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এই নগরীতে পুলিশের জনবলে ঘাটতি আছে। অপরাধীকে ধরার ক্ষমতা জনগণেরও রয়েছে। আপনারা অপরাধীদের ধরে পুলিশে দিবেন। পুলিশকে সহযোগিতার জন্য আমরা থানায় থানায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিবো। তাদেরকে ‘স্বেচ্ছাসেবী কার্ড’দেওয়া হবে।

জিএমপি সদর মেট্রো থানা আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ৫ আগস্টের আগের মানসিকতার পুলিশ আমরা আর চাই না। পুলিশ শুধুই জনগণের হয়ে কাজ করবে এটাই প্রত্যাশা।

জিএমপি সদর মেট্রো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান, জিএমপি সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক ইসাহাক পিকু, অ্যাড. সাদেকুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীল নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: